২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙনে হুমকিতে যমুনা সেতুও: পাউবো

যমুনা নদীর প্রবল স্রোতে শুধু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধই নয়, যমুনা সেতুও হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ। শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, যমুনার ভাঙনের কারণে যমুনা সেতুর গাইড বাঁধও এখন হুমকির মধ্যে পড়েছে। গাইড বাঁধে ধস বা ভাঙন দেখা দিলে সেতু অকার্যকর হয়ে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

যমুনা নদীর প্রবল স্রোতে শুধু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধই নয়, যমুনা সেতুও হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ। শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, যমুনার ভাঙনের কারণে যমুনা সেতুর গাইড বাঁধও এখন হুমকির মধ্যে পড়েছে। গাইড বাঁধে ধস বা ভাঙন দেখা দিলে সেতু অকার্যকর হয়ে পড়বে। সিরাজগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদীর প্রবল স্রোতে শুধু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধই নয়, যমুনা সেতুও হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ। শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, "যমুনা নদীর গতিবিধি ও চরিত্র আগে থেকে বোঝা যায় না বলেই প্রায় শত বছরের গ্যারান্টিপ্রাপ্ত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এ আকস্মিক ভাঙনের শিকার। "শুধু তাই নয়, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের চেয়েও কয়েকগুণ বেশি টাকা দিয়ে নির্মিত যমুনা সেতুর গাইড বাঁধও বর্তমানে হুমকির মধ্যে পড়েছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে সেতুর পশ্চিম পাড়ে। আর গাইড বাঁধে ধস বা ভাঙন দেখা দিলে সেতু অকার্যকর হয়ে পড়বে।" যমুনার প্রবল স্রোতে শুক্রবার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের গয়লা শ্মশান ঘাট এলাকায় বাঁধের হার্ডপয়েন্টের প্রায় ৬০০ ফুট এলাকায় ধস সৃষ্টি হয়। এতে হুমকির মুখে রয়েছে জেলা শহর। স্থানীয় প্রশাসনের সহায়তায় পাউবো কর্মী এবং জনতা ভাঙন রোধে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে শনিবারও বালির বস্তা ও কংক্রিটের ব্লক ফেলছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে এ রকম আকস্মিক ধস ও ভাঙনের কারণ সম্পর্কে মহাপরিচালক বলেন, "কোরিয়ান হুনদাই কোম্পানির ডিজাইন ও কনস্ট্রাকশনে ত্র"টি থাকতে পারে বা যমুনার প্রবল ঘূণাবর্তের কারণে শহর রক্ষা বাঁধের নিচ থেকে ব্লক ও বালি সরে গিয়ে ধসের সৃষ্টি হতে পারে।" পাউবোর সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, যমুনা সেতু উদ্বোধনের পরপর সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম হতে মতি সাহেবের ঘাট পর্যন্ত প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও মতি সাহেবের ঘাট পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড়ের গাইড বাঁধ পর্যন্ত আরও প্রায় সাড়ে সাত কিলোমিটার অরক্ষিত রয়ে যায় এবং ওই সব অংশেও বর্তমানে ভাঙনের তীব্রতা রয়েছে। গত বছরও পৌর এলাকার মালশাপাড়া ও বিয়ারাঘাটে এ ভাঙন অব্যাহত ছিল জানিয়ে তিনি বলেন, "তাই এসব অংশ নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে। নইলে যমুনা সেতুর গাইড বাঁধে ভাঙন আঘাত হানলে সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে।" ২০০৭ সালে বন্যার সময় বাঁধের উত্তর অংশ ধসে সিরাজগঞ্জ জেলা শহর পানিতে তলিয়ে যায়। এবার যে এলাকায় ধস নেমেছে, তা থেকে সিরাজগঞ্জ জেলা শহর দুই কিলোমিটার পূর্বে। এ কারণে শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গয়লা এলাকার লোকজন ইতোমধ্যে তাদের বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে। বাঁধ মেরামত সঠিক সময়ে না করার জন্য স্থানীয়রা পানি উন্নয়ন র্বোর্ডকেই দায়ী করেছে। শুক্রবার পাউবোর সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম ঘটনাস্থলে জনতার তোপের মুখে পড়েন। এলাকাবাসী পাউবোর দুটি গাড়িও ভাংচুর করে। স্থানীয়রা বলছে, প্রবল স্রোতে হার্ডপয়েন্টের নিচে বালু সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটছে। আগে থেকে সজাগ থাকলে এ অবস্থা এড়ানো যেত। যমুনা সেতু উদ্বোধনের পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে প্রায় প্রতিবছরই বর্ষায় বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬০২ ঘ.