মুন্সীগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার উমপাড়া নামকস্থানে শুক্রবার সকালে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ যাত্রী।
নিহতের নাম- জালাল ব্যাপারী (৪৫)। তার বাড়ি মাদারীপুরের গাছবাড়িয়ায়।
আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ঘটনাস্থল থেকে জানান, সার্বিক পরিবহনের বাসটি ৪০ যাত্রী নিয়ে ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছিল। হঠাৎ সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে।
তিনি জানান, চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24