২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির ছাত্রলীগ সভাপতি শওকত গ্রেপ্তার,পরে জামিনে মুক্তি

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল পাশা শওকত গ্রেপ্তার হওয়ার ১২ ঘণ্টার মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বখ্তপুর গ্রামের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল পাশা শওকত গ্রেপ্তার হওয়ার ১২ ঘণ্টার মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বখ্তপুর গ্রামের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। দুপুরে ফটিকছড়ি আমলী আদালতে হাজির করা হলে বিচারক মোছাম্মৎ আরিফুন নাহার তাকে জামিন দেন। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর জামাল পাশা ও অন্য সন্ত্রাসীরা নানুপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২২০০ ঘ.