২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী আহত

রাজধানীর সায়েদাবাদে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সন্দেহভাজন সন্ত্রাসী আহত হয়েছে। পায়ে গুলিবিদ্ধ খায়রুল ইসলামকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 07:37 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সন্দেহভাজন সন্ত্রাসী আহত হয়েছে। পায়ে গুলিবিদ্ধ খায়রুল ইসলামকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন আখতারুস সামাদ রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কয়েকজন সন্ত্রাসী সায়েদাবাদ বাসস্ট্যান্ডের পাশের ওয়াসা গলিতে সাদা পোশাকের র‌্যাব দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে খায়রুলের পায়ে গুলি লাগে। এসময় তার সহযোগী অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত ১০টার দিকে র‌্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আজিজ খায়রুলকে হাসপাতালে নিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১৩০ ঘ.