২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মামলায় বোমারু মিজানসহ ১০ জনকে আদালতে হাজির

কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলাসহ তিন মামলায় বোমারু মিজানসহ ১০ আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলাসহ তিন মামলায় বোমারু মিজানসহ ১০ আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম আগামী ১৩ জুন মামলা তিনটিতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মানুযায়ী জাহিদ হোসেন ওরফে সুমন ওরফে বোামারু মিজান এবং জেএমবি'র আঞ্চলিক কমান্ডার মোহাম্মদসহ দশ জঙ্গিকে তিনটি মামলায় আদালতে হাজির করা হয়।" মিজান গ্রেপ্তার করার আগে থেকে তিনটি মামলার বিচার কাজ চলছিল বলে জানিয়েছেন আইয়ুব। ২০০৫ সালের ১৭ আগস্ট কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) এর বোমা বিশেষজ্ঞ হিসাবে পরিচিত মিজান এবং আঞ্চলিক কমান্ডার মোহাম্মদসহ আসামিদের বিরুদ্ধে দুটি মামলা হয়। এছাড়া, একই বছরের ১৩ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলার নূর পাড়া এলাকায় জেএমবি'র ভাড়া করা একটি আস্তানা থেকে বিস্ফোরক ও গোলাবারুদসহ আইয়ুব আলী ওরফে আবু জর নামে এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলায়ও মিজানকে আসামি করা হয়। মে মাসে ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ মিজানকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমএসবি/২২২৭ ঘ.