২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে বিচারকের সংখ্যা ১১ জনে উন্নীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১১ জনে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাতজন হতে উন্নীত করে ১১ জনে নির্ধারণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১১ জনে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাতজন হতে উন্নীত করে ১১ জনে নির্ধারণ করেছেন। একই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী হাইকোর্টের পাঁচ বিচারপতির মধ্যে থেকে আপিল বিভাগে আগামী সপ্তাহে চার জনকে নিয়োগ দেওয়া হতে পারে। হাইকোর্টের ওই পাঁচ বিচারপতি হলেন