নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যা নদী তীরে জমি দখল করে গড়ে বালু ব্যবসার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকার জমি দখল করে গড়ে ওঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করে নদী খননের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
তিনটি মৌজায় প্রায় ৩৫ লাখ বর্গফুট জায়গা খনন করে ৩০ দিনের মধ্যে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কার্যাদেশ দেওয়া হয়েছে মারিয়া ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।
কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্টতা দেখা যায়নি।
বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর পশ্চিম পাড়ে নদী খনন প্রক্রিয়া শুরু হয়। সকাল ৯টায় নদী খনন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে শুরু হয় বেলা ১১টার পর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও ট্রাফিক বিভাগের পরিচালক মাহবুবুল আলম, উর্ধ্বতন উপ-পরিচালক আবু জাফর হাওলাদার, উপ-পরিচালক আলমগীর কবির-এর তত্ত্বাবধানে মাইকিং করে অবৈধ দখলদারদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টার দিকে মারিয়া ট্রেডার্স কর্তৃপক্ষ একটি এসকেভেটারের সাহায্যে নদী খনন কার্যক্রম শুরু করে। নদী থেকে বালু অপসারণ করে তা ট্রাকের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
কোন দরপত্র আহবান না করে একটি প্রতিষ্ঠানকে বিনামূল্যে প্রায় আড়াই কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অনুমতি দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিআইডব্লিউটিএর হিসাব অনুযায়ী নদীর তীর পুনরুদ্ধার করতে প্রায় ৬০ লাখ ঘনফুট বালু অপসারণের প্রয়োজন হবে। বিআইডব্লিউটিএ'র কার্যাদেশ অনুযায়ী মারিয়া ট্রেডার্স ৩০ দিনের মধ্যে এ পরিমাণ বালু নিজ খরচে অপসারণ করবে। অবশ্য এজন্য তারা সরকারকে এক টাকাও দিবে না। সাধারণভাবে এ পরিমাণ বালুর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হলে সরকার রাজস্ব পেত।
উচ্ছেদ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কোন ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তাকে কাউকে দেখা যায়নি।
মারিয়া ট্রের্ডাসের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে তদারকি করতে দেখা যায়।
এখানে কি কাজ করছেন জানতে চাইলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা যাতে বিঘি
bdnews24