২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুই 'জেএমবি' সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর সিটি কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছ থেকে অনুমতি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 07:22 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

খুলনা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর নিউজ) - নিষিদ্ধ ঘোষিত জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর সিটি কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছ থেকে অনুমতি নিয়েছে। খুলনা থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, র‌্যাব-৬-এর সদস্যরা গোপনে সংবাদ পেয়ে সিটি কলেজের সামনে থেকে আবু মুসা ওরফে শিবলী ওরফে আলী আহমেদ (৪০) ও মো. আব্দুস সালামকে (৫০) গ্রেপ্তার করে। তারা নগরীর টুটপাড়া বায়তুন নাজাত মসজিদ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাদের খুলনা থানায় হস্তান্তর করে। আরও সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বুধবার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে আবেদন করে। কিন্তু আদালত ৩ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০১৩০ ঘ.