২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান নিযুক্ত

প্রকৌশলী একেএম ফজলুল্লাহকে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৌশলী একেএম ফজলুল্লাহকে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। এর আগে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োজিত ছিলেন যুগ্ম-সচিব মোহাম্মদ ইসহাক। মঙ্গলবার তাকে ওই পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২২২৪ ঘ.