গাজীপুর, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের মনিপুর এলাকায় বুধবার দুপুরে গিভেন্সি গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিপুল অংকের ক্ষতির জন্য কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দমকল সদস্যদের অবহেলাকে দায়ী করে। তবে দমকল কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
কারখানা ও দমকল কর্মকর্তার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুপুর সোয়া ১টার দিকে তৈরি পোশোক কারখানাটির ওয়াশিং প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন কারখানার প্রায় দুই হাজার শ্রমিক দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন।
অ্যাক্রেলিক সুতা ও নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
৬০ হাজার বর্গফুটের কারখানাটি ধ্বংস
bdnews24