২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: হাফিজুরকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মেলেনি

দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী ও পাচারের মূল দায়িত্বে থাকা হাফিজুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী ও পাচারের মূল দায়িত্বে থাকা হাফিজুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার মামলার তদন্ত সংস্থা সিআইডির একটি দল তাকে দামপাড়ার কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে হাফিজ আগের মতোই বিভিন্ন তথ্য দিলেও অস্ত্রের চালানবাহী জাহাজ সম্পর্কে সুষ্পষ্ট কোন তথ্য দিতে পারছেন না। জিজ্ঞাসাবাদে অস্ত্র খালাসের সময় উপস্থিত তিন অপরিচিত ব্যক্তি সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার হাফিজুরের তিন দিনের জিজ্ঞাসাবাদের মেয়াদ শেষ হবে। হাফিজকে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় সোমবার তিনদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। চলতি বছরের ২ মার্চ দুই দফা জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে সিইউএফএল এর সাবেক দুই উধ্বর্তন কর্মকর্তা, এনএসআই এর সাবেক দুই মহাপরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২৪৯ ঘ.