২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বুধবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

বাগেরহাট, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বুধবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েম উদ্দিন খান বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সরকারি বালক এতিমখানার সামনে একটি গাড়ি এক বৃদ্ধকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন বলে পুলিশ কর্মকর্তা ধারণা করছেন। এ ব্যাপারে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩০ ঘ.