২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নকল ওষুধসহ তিনজন আটক

কুষ্টিয়ায় মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামালসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

কুষ্টিয়া, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামালসহ তিনজনকে আটক করা হয়েছে। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের ডিএডি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের উপস্থিতিতে শহরতলীর কুমারগাড়া এলাকার একটি বাড়িতে রাতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ক্যাপসুল, ট্যাবলেট এবং ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে আটক করা হয় আইয়ুব (১৮), কবির (২৫) ও মিরাজ (২৫) নামের তিনজনকে। ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বলেন, "অভিযান চালানোর আগেই কারখানার মালিক আকছার আলি পালিয়ে যান। তবে আকছার আলিই বাড়ির মালিক কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার বলেন, আটকদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/টিআর/১৯০৫ ঘ.