২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে বুধবার ভোরে খুলনাগামী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর বিকেল তিনটায় জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।(আপডেট)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বুধবার ভোরে খুলনাগামী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর বিকেল তিনটায় জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। এর ১০ মিনিট পর শহরের আলীনগর এলাকায় আউটার সিগনালের কাছে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি সরানোর পর বিকেল তিনটা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬২৪ ঘ.