চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি বুধবার ভোরে লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। এর ১০ মিনিট পর আলিনগর এলাকায় আউটার সিগনালের কাছে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়।
রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছ বলে স্টেশন মাস্টার জানান।
এদিকে মহানন্দা দুর্ঘটনায় পড়ায় নিকটবর্তী আমনূরা রেল স্টেশনে আটকা পড়েছে দুটি ট্রেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১১৪৫ ঘ.
bdnews24