২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সাংসদদের অন্তর্ভুক্ত করে ২০ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

সংরক্ষিত আসনের ৪৫ নারী সাংসদসহ উপনির্বাচনে বিজয়ী সাংসদদের অন্তর্ভুক্ত করে মঙ্গলবার সংসদে ২০টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত আসনের ৪৫ নারী সাংসদসহ উপনির্বাচনে বিজয়ী সাংসদদের অন্তর্ভুক্ত করে মঙ্গলবার সংসদে ২০টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন পায়। কমিটিগুলো হচ্ছে- কার্যনির্বাহী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি, লাইব্রেরী কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। নবম সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৩৬টি সংসদীয় স্থায়ী কমিটি ও ১১টি সংসদ বিষয়ক কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৫ ঘ.