২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

ধামুইরহাট উপজেলায় নওগাঁ-জয়পুরহাট সড়কে মঙ্গলবার রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মকলেছুর রহমান (৬০) উপজেলার আড়ানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার বাড়ি ইউনিয়নের গাজীপুর গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধামুইরহাট উপজেলায় নওগাঁ-জয়পুরহাট সড়কে মঙ্গলবার রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মকলেছুর রহমান (৬০) উপজেলার আড়ানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার বাড়ি ইউনিয়নের গাজীপুর গ্রামে। ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে মকলেছুর রহমান মোটরসাইকেলে করে পলাশবাড়ী থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে বাঁশ বোঝাই একটি রিকশাভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয় বলে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী মকলেছের লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তখন সেখানে কোন চিকিৎসক না থাকায় চেয়ারম্যানের এলাকার শত শত মানুষ উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা হাসপাতালে হামলার চেষ্টা চালায়। পরে উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে চেয়ারম্যানের বিক্ষুব্ধ সমর্থকরা নওগাঁ-জয়পুরহাট সড়ক সকাল ১০ টা থেকে এক ঘণ্টা অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০০৫৫ ঘ.