চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম জোহরপুর-বেলপুর থেকে মঙ্গলবার সকালে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
গ্রেপ্তার করা ব্যক্তির হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার মোহাম্মদ সেলিম (২৬)। তার কাছ থেকে চীনের তৈরী একটি পিস্তল, নয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে র্যাব ও বিডিআরের একটি যৌথ দল জোহরপুর-বেলপুরে সেলিমের শ্বশুর কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিম অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.
bdnews24