২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস চাপায় দুই প্রধান শিক্ষক নিহত

সদর উপজেলার ঝাগুর ঝুলিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তারা হলেন স্থানীয় ফরিদা বিদ্যায়তন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া পাটোয়ারি এবং সদর উপজেলার রাজাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বেণী মাধব চন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

কুমিল্লা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার ঝাগুর ঝুলিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তারা হলেন স্থানীয় ফরিদা বিদ্যায়তন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া পাটোয়ারি এবং সদর উপজেলার রাজাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বেণী মাধব চন্দ্র। কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মানিক মিয়া পাটোয়ারি ঘটনাস্থলেই নিহত হন বলে উল্লেখ করে তিনি বলেন, বেণী মাধবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ দু'টি মর্গে রয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০০২০ ঘ.