ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উদ্যোক্তাদের সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়ার জন্য সম উদ্যোগ মূলধন তহবিলে (ইইএফ) যে অর্থ বরাদ্দ রয়েছে তা যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "আমি মনে করি ২০০ কোটি টাকা শুরু মাত্র। এখানে আরো অর্থ দরকার।"
"অর্থ সচিবের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, টাকার কোনও সমস্যা নেই," বলেন গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন ।
আতিউর রহমান বলেন, "ইইএফকে আরো কার্যকর করার লক্ষ্যে এর নীতিমালা সহজ করার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে একটি খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।"
ইইএফ প্রকল্পটি এখনও সফলতা পায়নি মন্তব্য করে গভর্নর আশা প্রকাশ করেন ভবিষ্যতে এটি একটি কার্যকর প্রকল্প হবে।
গত অর্থবছরের চেয়ে এবার আরো একশ' কোটি বাড়িয়ে ইইএফ এর তহবিল ২০০ কোটি করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিশ্র"তিশীল এমন কৃষি/খাদ্য প্রক্রিয়াকরণ ও তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগকারীদের সহায়তার জন্য ২০০০ সালের ডিসেম্বরে ইইএফ চালু হয়। গত ১ জুন পর্যন্ত এ তহবিলে বরাদ্দ হওয়া ৫৬৫ কোটি টাকার মধ্যে ৫০৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। মোট ২৫১টি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
বেসিস আয়োজিত সেমিনারে ইইএফ বিতরণের দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, "তহবিল পেতে হলে প্রকল্প প্রস্তাব যথাযথ হতে হবে। অনেক সময় প্রকল্প প্রস্তাব বড় হওয়ার কারণে তহবিল দেওয়া সম্ভব হয় না।"
যথাযথ প্রকল্প প্রস্তাব তৈরি করা নিয়ে আগামী ১ আগস্ট এক কর্মশালার আয়োজন করেছে বেসিস। এতে আইসিবিসহ বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবেন।
অনুষ্ঠানে বেসিস সভাপতি হাবিবুল্লাহ কে করিম বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই কমার্সের সুবিধা দিতে ইন্টারনেটে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেচা-কেনার সুবিধা চালু করতে হবে।
এছাড়া অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থ স্থানান্তরের সুযোগ, তথ্য প্রযুক্তি খাতে কম সুদে ঋণ সুবিধা এবং ইইএফের আরো স
bdnews24