ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে তিন খুনের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমানকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এই সময়কালের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্যও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সোমবার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বিচারপতি মো. আব্দুল ওয়াহ্াব মিয়া ও বিচারপতি আব্দুর রাজ্জাককে নিয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ লুৎফর রহমানের আগাম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেয়।
লুৎফর রহমানের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
গত ২৬ জুন কারওয়ান বাজারে সন্ত্রাসী হামলায় স্থানীয় জাতীয় পার্টি নেতা ফারুক মোল্লাসহ আওয়ামী লীগ নেতা মো. আশরাফ মিঞা এবং ফারুকের দেহরক্ষী নূরউদ্দীন সরকার জুয়েল নিহত হন।
ওই দিনই ফারুক মোল্লার ভাই মোবারক হোসেন তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
এতে লুৎফর রহমান, নবী সোলায়মান, সাঈদ (এক নামেই পরিচিত), নূরুল ইসলাম এবং অজ্ঞাত পরিচয়ের ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/টিআর/১৯২৬ ঘ.
bdnews24