ঢাকা জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার মহাখালী বাটারফ্লাই শো'রুমে মঙ্গলবার সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শো'রুমের ম্যানেজার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাটারফ্লাই মহাখালী শাখার শো' রুমে সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথমে ৩/৪ জন ঢুকে ম্যানেজারকে খোঁজ করে। পরে আরো ৬/৭জন যুবক ঢুকে শো'রুমের শাটার বন্ধ করে দেয়। পরে তারা একত্রিত হয়ে অস্ত্রের মুখে গ্রাহকসহ ৪/৫ জনকে জিম্মি করে ফেলে।
ডাকাতরা কাউকে মারধর করে কাউকে ভয় দেখিয়ে কম্পিউটার, এলসিডি মনিটর, হোম থিয়েটার ও নগদ টাকাসহ প্রায় দুইলাখ টাকার মালামাল নিয়ে যায়। যাবার সময় তারা বাইরে থেকে শাটার লাগিয়ে দেয়। ডাকাতদের হাতে পিস্তল এবং চাকু ছিল।
ম্যানেজার জানান, ডাকাতদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে। তাদের প্রত্যেককে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বলে ছাত্র বলে মনে হয়েছে।
প্রতিবেদন লেখার সময় গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২২২৯ঘ.
bdnews24