২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাউদ্দিন আল আজাদের দাফন হয়নি, সোমবার হতে পারে

কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রোববার সকালে তার মরদেহ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার ও পরে বাংলা একাডেমীতে নেওয়া হয়। রাজনীতিক, শিল্পী-লেখক-বুদ্ধিজীবীসহ ভক্তপাঠক ও সর্বস্তরের মানুষ প্রয়াত এ কৃতী লেখককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে ওই দুই স্থানে সমবেত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রোববার সকালে তার মরদেহ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার ও পরে বাংলা একাডেমীতে নেওয়া হয় । রাজনীতিক, শিল্পী-লেখক-বুদ্ধিজীবীসহ ভক্তপাঠক ও সর্বস্তরের মানুষ প্রয়াত এ কৃতী লেখককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে ওই দুই স্থানে সমবেত হন। বিকালে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করার কথা থাকলেও কবরের অবস্থান নিয়ে সরকারী উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না পাওয়ায় তা বিলম্বিত হয়। সোমবার সরকারি সিদ্ধান্ত হওয়ার পর তাকে দাফন করা হবে বলে সন্ধ্যা সাতটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মরহুমের আত্মীয় শফিকুল আলম। শফিকুল আলম বলেন, প্রয়াত লেখকের পরিবারের পক্ষ থেকে তাকে শ্যালক শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। বর্তমানে যে স্থান বরাদ্দ করা হয়েছে তা স্থায়ী কবর নয় বলে তারা অন্তত একটি সংরক্ষিত স্থানে তাকে সমাহিত করতে চান। মঙ্গলবার উত্তরা সেক্টর ৭ এ ১৩ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে (রত