২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও ৮ জন রিমান্ডে

কারওয়ান বাজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নতুন গ্রেপ্তার ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরা হলেন- রাকিব আহমেদ সোহেল, মো. মামুন, সাইফুল ইসলাম রিপন, আব্দুস সালাম দেওয়ান, তাহের আলী, আজমল খান মজলিশ, রাজিব মাহমুদ ও তানভীর মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারওয়ান বাজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নতুন গ্রেপ্তার ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরা হলেন- রাকিব আহমেদ সোহেল, মো. মামুন, সাইফুল ইসলাম রিপন, আব্দুস সালাম দেওয়ান, তাহের আলী, আজমল খান মজলিশ, রাজিব মাহমুদ ও তানভীর মাহমুদ। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক আরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। এই ট্রিপল মার্ডার মামলায় এ নিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলো। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান পলাতক অন্য আসামীদের গ্রেপ্তার এবং ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য রোববার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে শনি ও রোববার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ২৬ জুন দুপুরে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে তিন জন নিহত ও একজন আহত হন। এর আগে এই মামলায় গত ২৮ জুন ২ জন ও ১ জুলাই ৪ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এইচএ/১৯৩৩ ঘ.