২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ঘরচাপায় ৬ জনের মৃত্যু

পাহাড়ি ঢলে ঘর ধসে পড়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই এক পরিবারের। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। নিহতরা হলেন- মোবারক মিয়া (৪২), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান সুমন মিয়া (১০), আমেনা বেগম (৭), রিপন মিয়া (৪) এবং দেড় বছর বয়সি নয়ন মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 07:31 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

হবিগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে ঘর ধসে পড়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই এক পরিবারের। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। নিহতরা হলেন- মোবারক মিয়া (৪২), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান সুমন মিয়া (১০), আমেনা বেগম (৭), রিপন মিয়া (৪) এবং দেড় বছর বয়সি নয়ন মিয়া। দিনমজুর মোবারক মিয়া নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের বড়গাঁওয়ে পাহাড়ের ঢালের একটি কাঁচা ঘরে থাকত। পুলিশ কর্মকর্তা শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবারক মিয়া পরিবার নিয়ে পাহাড়ের ঢালে একটি মাটির ঘরে থাকত। শুক্রবার রাতে বৃষ্টির ফলে সৃষ্ট ঢলে তাদের ঘরটি ধসে পড়ে। এতে ঘুমন্ত ওই পরিবারের সবাই চাপা পড়ে।" খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে ছয়টি লাশ উদ্ধার করে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.