২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম তেলির চরে শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতরা হল- চরের বদিউল আলমের তিন ছেলে-মেয়ে স্বপ্না (১২), ইয়ানুর (৯) ও বাদশা আলম (৭) এবং তার শাশুড়ি বিবি ফাতেমা (৭৫)। বদিউলের আরেক ছেলে আবুল কালাম (১৪) অগ্নিদগ্ধ হয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

লক্ষ্মীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম তেলির চরে শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতরা হল- চরের বদিউল আলমের তিন ছেলে-মেয়ে স্বপ্না (১২), ইয়ানুর (৯) ও বাদশা আলম (৭) এবং তার শাশুড়ি বিবি ফাতেমা (৭৫)। বদিউলের আরেক ছেলে আবুল কালাম (১৪) অগ্নিদগ্ধ হয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। রামগতি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৬ ঘ.