২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশি শ্রমিকদেরও অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে পারবে মানবাধিকার কমিশন'

শুধু দেশেই নয়, বিদেশেও বাংলাদেশী শ্রমিকদের মানবাধিকার লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারিক ক্ষমতা দিয়ে চলতি অধিবেশনে মানবাধিকার অধ্যাদেশ পাস করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু দেশেই নয়, বিদেশেও বাংলাদেশী শ্রমিকদের মানবাধিকার লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারিক ক্ষমতা দিয়ে চলতি অধিবেশনে মানবাধিকার অধ্যাদেশ পাস করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার রাজধানীর একটি হোটেলে 'প্রথম অনাবাসী বাংলাদেশী (এনআরবি) মানব সম্পদ উন্নয়ন ও সম্ভাবনা সম্মেলন-২০০৯' এর দ্বিতীয় দিনে মানবাধিকার সংরক্ষণ বিষয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। সুরঞ্জিত বলেন, "আমরা জীবন্ত এবং কার্যকর একটি মানবাধিকার কমিশন গঠন করতে চাই। ওই কমিশন শুধু দেশেই নয়, বিদেশে কর্মরত কোনও বাংলাদেশীর মানবাধিকার লংঘনের ঘটনাও তদন্ত করতে পারবে। এছাড়া ওই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের বিচারিক ক্ষমতাও দেওয়া হবে।" এর আগে গত ১৭ জুন আইন মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে মানবাধিকার কমিশনের সদস্য মুনীরা খান সাংবাদিকদের বলেছিলেন, "বিধি-বিধানের অভাবে মানবাধিকার কমিশনের হাত-পা বাধা। এ ছাড়া মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়ায় অনেক কাজই করতে পারছি না। আমরা অর্থপূর্ণ ও গঠনমুলক কাজ করতে চাই।" সুরঞ্জিত বলেন, "মানবাধিকার কমিশনকে আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি বা আমলাদের ক্লাবে পরিণত করতে চাই না। এমন একজনকে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন মানবাধিকার বিষয়ে যার প্রচুর জ্ঞান রয়েছে। যিনি মানবাধিকার বিষয়টি বুঝতে পারেন।" তিনি আরও বলেন, "প্রতিটি জেলায় মানবাধিকার কমিশনকে নিয়ে যাওয়া হবে। কমিশন কোনো অভিযোগের প্রাথমিক তদন্ত ও বিচার করতে পারবে। প্রয়োজন হলে ডিস্ট্রিক্ট জজও বিচারিক ক্ষমতা পাবেন। আগামী ৯ তারিখের আগেই এই অধ্যাদেশটি সংসদে পাস হবে।" গত বছরের ১ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭ এর ধারা ৩(১) অনুসারে এই কমিশন প্রতিষ্ঠা করে সরকার। একই বছরের ১ ডিসেম্বর কমিশনের চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী এবং অন্য দুই কমিশনার হিসেবে মুনীরা খান ও নিরু কে চাকমাকে ৩ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সেমিনারে 'অনাবাসী বাংলাদেশী শ্রমিকদের মানবাধিকার সংরক্ষণ ও প্রতারণা মোকাবলা: স্বদেশে ও বিদেশে' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কলারস্ বাংলাদেশের কো-অর্ডিনেটর (ইউএসএ) ড. আব্দুল মোমেন। এতে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীদের মানবাধিকার লংঘনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, "মুলত শিক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন-কানুন না জানায় বাংলাদেশীদের মানবাধিকার লংঘনের ঘটনার কোনও প্রতিকার পাওয়া যায় না। অথচ ওইসব দেশের আইনে তাদের মানবাধিকারের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।" এ সমস্যা থেকে প্রতিকার পেতে ড. মোমেন বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে