২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা দিয়ে আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মত বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবারও আমদানি-রপ্তানি হয়নি। ভারতের বসিরহাট এলাকায় সেখানকার ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা দিনভর একাধিক বৈঠক করলেও সমঝোতায় আসতে না পারায় অচলবস্থা কাটেনি বলে জানিয়েছেন ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবারও আমদানি-রপ্তানি হয়নি। ভারতের বসিরহাট এলাকায় সেখানকার ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা দিনভর একাধিক বৈঠক করলেও সমঝোতায় আসতে না পারায় অচলবস্থা কাটেনি বলে জানিয়েছেন ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু। বুধবার সকালে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্যের কার্যালয়ের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় পরপরই ভারতের ঘোজাডাঙ্গায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে বাংলাদেশের ভোমরা স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে কাজী নওশাদ আরও জানান, বৃহস্পতিবার সকালে বসিরহাটে প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা আলোচনায় বসেন। দিনভর বৈঠকের পরও তারা কোন সমঝোতায় আসতে পারেননি। তিনি জানান, আগামী শনিবার থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হতে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা তাদের বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.