২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জঙ্গি গ্র"পের শীর্ষ দুই নেতাসহ ৪ সদস্য গ্রেপ্তার

নতুন গঠিত জঙ্গি গ্র"প 'ইসলাম ও মুসলিম' এর শীর্ষ দুই নেতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশে (জেএমবি) থেকে বেরিয়ে এসে কিছু প্রশিক্ষিত জঙ্গি সদস্য এ গ্র"পটি গড়ে তুলেছে বলে এসবি কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন গঠিত জঙ্গি গ্র"প 'ইসলাম ও মুসলিম' এর শীর্ষ দুই নেতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশে (জেএমবি) থেকে বেরিয়ে এসে কিছু প্রশিক্ষিত জঙ্গি সদস্য এ গ্র"পটি গড়ে তুলেছে বলে এসবি কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে এসবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। এরা হলেন নতুন জঙ্গি গোষ্ঠীর প্রধান সংগঠক আব্দুর রহিম ওরফে শাহাদাত, আঞ্চলিক কমান্ডার ও বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী বলে পরিচিত সাজেদুর রহমান ওরফে হানিফ, ৩১ বছরের সাজা পাওয়া জেএমবির এহসার সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু এবং বাগমারা থানার দায়িত্বপ্রাপ্ত জেএমবি নেতা জালাল উদ্দিন ওরফে জালাল। এসবি কার্যালয়ে গ্রেপ্তারকৃতরা নিজেদের সাবেক জেএমবি সদস্য বলে স্বীকার করলেও নিজেদের নিদোর্ষ দাবী করেন। আব্দুর রহিম বলেন, আমরা শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য নতুন একটি সংগঠন গঠন করেছি। সংবাদ ব্রিফিংয়ে এসবি কর্মকর্তারা কোনো কথা বলেননি। তবে সেখানে সাংবাদিকদের দেওয়া এসবি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮, ২৯ ও ৩০ জুন স্থানীয় পুলিশের সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এবং রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভারতে তৈরী একটি ওয়ান শ্যুটার গান, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি এবং কয়েকটি ইসলামী বই উদ্ধার করা করা হয়। এদের মধ্যে আব্দুর রহিম নতুন জঙ্গি গ্র"পের রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। তিনি বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন সময় ওই অঞ্চলে সর্বহারা দমন অভিযানে অংশ নেন। পরে রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পান। শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই গ্রেপ্তারের পর তিনি ভারতে পালিয়ে যান। আড়াই বছর সেখানে ছিলেন। ওই সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহ জেলায় জেএমবির বৈদেশিক শাখাকে সংগঠিত করেন তিনি। ওই সময় জেএমবির কিছু প্রভাবশালী নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় শাহাদাত ও সেলিম 'ইসলাম ও মুসলিম' নামে নতুন একটি জঙ্গি গ্র"প গড়ার উদ্যোগ নেন। তারা নবগঠিত গোষ্ঠীর সদস্যদের পর্যায়ক্রমে অস্ত্র ও গুলি তৈরীর প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছিলেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু ছিলেন বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী। রাজশাহীর বাগমারা থানায় একটি মামলায় তার ৩১ বছরের সাজা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২২০০ ঘ.