২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা : লিয়াকত ও এনামুলের জামিন না মঞ্জুর

দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই এর সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত ও সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক এনামুলের জামিন না মঞ্জুর করেছে আদালত। মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ বুধবার দুপুরে শুনানি শেষে দু'জনের জামিন নাকচ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই এর সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত ও সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক এনামুলের জামিন না মঞ্জুর করেছে আদালত। মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ বুধবার দুপুরে শুনানি শেষে দু'জনের জামিন নাকচ করেন। এর আগে লিয়াকত হোসেন ও এনামুল হোসেনের আইনজীবীরা মিস মামলার মাধ্যমে মহানগর জজ আদালতে জামিনের আবেদন জানান। মহানগর হাকিম আদালতেও তাদের জামিন না মঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকত হোসেন ও এনামুল হক দু'জনের ব্যাপারে অস্ত্র খালাসে সম্পৃক্ত থাকার বিষয়ে সুষ্পষ্ট তথ্য রয়েছে। আদালতে শুনানিকালে এ বিষয়ে যুক্তি উপস্থাপনের পর বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করেন। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে লিয়াকত উলফা নেতা আবুল হোসেন পরিচয়ে উপস্থিত হয়ে অস্ত্র খালাস তদারকি করেন। গত ২৪ জুন এ মামলার দুই সাক্ষী বরখাস্তকৃত পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দিন টিআই প্যারেডের মাধ্যমে তাকে শনাক্ত করেছেন। সিআইডি লিয়াকতকে দুই দফা রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোন জবানবন্দি দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫৮ঘ.