ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বুধবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন।
বুধবার তথ্য অধিদপ্তর একথা জানিয়েছে।
গত সোমবার বাসার বাথরুমে পিছলে পড়ে আঘাত পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাত ১২ টা ৫৫ মিনিটের ফ্লাইটে তিনি যাত্রা করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া শাহিন।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঢাকার চিকিৎসকের পরামর্শে স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হবেন।
মন্ত্রীর একান্ত সচিব ও একজন চিকিৎসক তার সফরসঙ্গী হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর শ্যামলীর ট্রমা সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হকের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৩৬ঘ.
bdnews24