মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলাস নদী থেকে মঙ্গলবার বিকেলে ইসমাইল হোসেন নামের এক ট্যাক্সি চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১২টার দিকে দুই প্রতিবেশী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেননি।
নিহতের মাথা ও বুকে য় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
নিহত ইসমাইল (২৫) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকর সেনা গ্রামের হোসেন খাঁর ছেলে।
তিনি শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়কে বেবি ট্যাক্সি চালাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০৫৫ ঘ.
bdnews24