২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৪ আগস্ট

২৯ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৪ আগস্ট সকাল ১০ টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 06:00 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৪ আগস্ট সকাল ১০ টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার হল ও আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী যথাসময়ে পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা (অবজেকটিভ টাইপ) আগামী ৩১ জুলাই সকাল ১০ টায় শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে। যোগ্য সব প্রার্থীর নামে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। পরীক্ষার হল ও আসন্ন ব্যবস্থা যথাসময়ে পত্রিকায় প্রকাশিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩২০ঘ.