২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় গত দু'দিনে আনসার ও পুলিশের গুলিতে দুই পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে কয়েকশ' বিক্ষুব্ধ শ্রমিক সোমবার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়ায় সড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকরা আশুলিয়ার জামগড়ায় প্রায় দেড় কিলোমিটার সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 05:57 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

সাভার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় গত দু'দিনে আনসার ও পুলিশের গুলিতে দুই পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে কয়েকশ' বিক্ষুব্ধ শ্রমিক সোমবার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়ায় সড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকরা আশুলিয়ার জামগড়ায় প্রায় দেড় কিলোমিটার সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল সাড়ে ১০টায় মন্টু ঘোষের নেতৃত্বে একটি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা শত শত শ্রমিক নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ করেন। সমাবেশে শনিবার ও রোববারের ঘটনায় আনসার-পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করা হয়। পরে শ্রমিরা একটি মিছিল নিয়ে ইপিজেডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১১৫১ ঘ.