২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় তারিখেও পিলখানা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না

তৃতীয় ধার্য তারিখেও সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পিলখানা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না। এর আগে এই প্রতিবেদন দাখিলের জন্য আরও দু'টি তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্তৃপক্ষ সিআইডি তা করতে ব্যর্থ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তৃতীয় ধার্য তারিখেও সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পিলখানা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না। এর আগে এই প্রতিবেদন দাখিলের জন্য আরও দু'টি তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্তৃপক্ষ সিআইডি তা করতে ব্যর্থ হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কাজ শেষ না হওয়ায় সোমবারও তিনি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন না। এখনো অনেক আসামীর জিজ্ঞাসাবাদের জন্য আইনী হেফাজতে থাকার কথা উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত এই মামলায় এখন পর্যন্ত ১৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এদিকে রোববার ৩৮ বিডিআর সদস্যকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। গত ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের পর ২৮ ফেব্র"য়ারি তারিখে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় নিয়ে নতুন নম্বরভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/২৩০৫ঘ.