২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব কাজটি কঠিন করে দেবে'

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির বলেছেন, এক্ষেত্রে দেরি হলে বিচার করা কঠিন হয়ে যাবে। শহীদ জননী জাহানারা ইমামের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার চাঁপাইনবাবগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির বলেছেন, এক্ষেত্রে দেরি হলে বিচার করা কঠিন হয়ে যাবে। শহীদ জননী জাহানারা ইমামের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার চাঁপাইনবাবগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শাহরিয়ার কবির বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ব্যক্তির পাশাপাশি দল-সংগঠনগুলোর বিচারও করতে হবে। যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে হবে। এক্ষেত্রে যত দেরি হবে, কাজটি ততই কঠিন হয়ে দাঁড়াবে। "প্রশাসনের ভেতরে জামায়াত-বিএনপির লোকজন আছে। তাদের বের করতে না পারলে যুদ্ধাপরাধীদের বিচার কাজ ব্যাহত হবে।" মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী এখনও ষড়যন্ত্র করছে অভিযোগ করে শাহরিয়ার কবির বলেন, "৭২ এর সংবিধান কার্যকর না করা যায়, যুদ্ধাপরাধীদের বিচার যেন না হয়