২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ কমিউনিটি পুলিশ: ব্রিটিশ মন্ত্রী

ধর্মীয় সন্ত্রাসবাদ নির্মূলে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক মন্ত্রী লর্ড ওয়েস্ট। রোববার বাংলাদেশ পুলিশের সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা তার সঙ্গে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 09:50 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মীয় সন্ত্রাসবাদ নির্মূলে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক মন্ত্রী লর্ড ওয়েস্ট। রোববার বাংলাদেশ পুলিশের সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা তার সঙ্গে ছিলেন। সন্ত্রাসবাদ নির্মূলে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'জয়েন্ট ওয়ার্কিং গ্র"প' প্রতিষ্ঠার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ব্রিটিশ মন্ত্রী। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। লর্ড ওয়েস্ট বলেন, মৌলবাদী চক্রে তরুণদের জড়িয়ে যাওয়া বড় উদ্বেগের কারণ। নানাভাবে তরুণদের প্রলুব্ধ করছে তারা। তিনি বলেন, শুধু গ্রেপ্তার করে এদের (ধর্মীয় সন্ত্রাসবাদী) থামানো যাবে না। থামাতে হলে এদের মূলে আঘাত হানতে হবে। এ জন্য জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গঠিত কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জয়েন্ট ওয়ার্কিং গ্র"পের কার্যক্রমের মধ্যে সন্ত্রাসবাদ দমনের জন্য বাংলাদেশ পুলিশকে সহযোগিতা দেবে যুক্তরাজ্য। এক্ষেত্রে কমিউনিটি পুলিশের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন লর্ড ওয়েস্ট। তিনি বলেন, "সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। এটা মোকাবেলায় আমরা আন্তর্জাতিকভাবে কাজ করছি। এ জন্য দ্বিপাক্ষিক কর্মকাণ্ডও জরুরি।" বাংলাদেশে জঙ্গি হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লর্ড ওয়েস্ট বলেন, সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে মানবাধিকার রক্ষা একটি বড় ইস্যু। আল কায়েদার মতো ধর্মীয় জঙ্গি সংগঠনগুলো ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ