২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া পরিশোধের দাবি জনকণ্ঠের বরখাস্ত সাংবাদিকদের

দৈনিক জনকণ্ঠ থেকে 'অবৈধভাবে' চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা ৭ম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দৈনিক জনকণ্ঠ থেকে 'অবৈধভাবে' চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা ৭ম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে শনিবার এক সভায় চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা বলেন, তাদের বকেয়া পাওনা শিগগির পরিশোধ করা নাহলে অনাকাঙ্খিত ও উদ্ভূত পরিস্থিতির জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ পর্যন্ত পত্রিকাটি থেকে প্রায় আশিজন সাংবাদিক ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় বলে বক্তরা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/২৩২২ ঘ.