রংপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের আটটি উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের জেলা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ মোস্তফাকে পীরগঞ্জের ফরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা দীর্ঘদিন পলাতক ধরে পলাতক ছিল।
এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অভিযোগে অপর ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে কোতয়ালি থানা এলাকা থেকে ১৪ জন, গঙ্গাচড়া উপজেলায় ছয়জন, তারাগঞ্জে দুইজন, বদরগঞ্জে একজন, মিঠাপুকুরে চারজন, পীরগঞ্জে পাঁচজন, পীরগাছায় দুইজন এবং কাউনিয়ায় দুইজন গ্রেপ্তার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩১৩ ঘ.
bdnews24