ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আবারও উপজেলা পর্যায়ে আদালত চালু করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিশেষ ক্ষমতা আইন বাতিলের কোনও পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, উপজেলায় (প্রাথমিক বিচার) ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার ক্ষেত্রে বর্তমানে যে সব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করে উপজেলা পর্যায়ে পুনরায় আদালত চালু করার পরিকল্পনা রয়েছে। সরকার যথা সময়ে তা বাস্তবায়ন করবে।
সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ বাতিল করার কোনও পরিকল্পনা আপাতত বর্তমান সরকারের নেই।
'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা নিয়ে পাপিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনীতিবিদসহ অন্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে, বিষয়টি দুঃখজনক।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা, রাজনীতিবিদদের চরিত্রহনন করা নয়। ফলে রাজনীতিবিদসহ যে কোনও ব্যক্তি দুর্নীতি বা অনিয়মতান্ত্রিক কোনও কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পাঁচ হাজার আটশ' ৮৮টি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছিল। এছাড়া আরও নয়শ' ৩৫টি মামলা হতে তিন হাজার ১০ জন আসামির নাম প্রত্যাহার করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রসঙ্গে সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান থাকলেও মহিলা এবং কিশোরীদের উত্যক্ত করার জন্য প্রচলিত আইনে শাস্তির বিধান নেই।
তিনি বলেন, স
bdnews24