২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের উদ্বোধন

রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। নগরভবনে বুধবার সকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন 'www.erajshahi.gov.bd নামের এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রাজশাহী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। নগরভবনে বুধবার সকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন 'www.erajshahi.gov.bd' নামের এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ওয়েবসাইট থেকে জনসাধারণ সিটি কর্পোরেশনের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডসহ সব ধরনের তথ্য সংগ্রহ করতে পারবে। সিটি কর্পোরেশনের সচিব কেএম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার, সাপোর্ট টু আইসিটি টাস্কফোর্স প্রোগ্রামের উপ প্রকল্প পরিচালক সিরাজুল হক তালুকদার, রাসিকের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনির, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সেলিম রেজা খাঁন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০১০০ ঘ.