২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে রথযাত্রাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, অনুষ্ঠান বাতিল

ফরিদপুর শহরের শোভারামপুরে ইস্কন মন্দির চত্বরে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট এক শিশু মারা গেেেছ। আহত হয়েছে আরও সাত শিশু। এ ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন হামলা চালিয়ে ইস্কন মন্দিরের যজ্ঞানুষ্ঠঅনে ভাঙচুর চালায়। মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা অনুষ্ঠান বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ফরিদপুর, জুন ২৪ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরের শোভারামপুরে ইস্কন মন্দির চত্বরে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট এক শিশু মারা গেেেছ। আহত হয়েছে আরও সাত শিশু। এ ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন হামলা চালিয়ে ইস্কন মন্দিরের যজ্ঞানুষ্ঠঅনে ভাঙচুর চালায়। মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা অনুষ্ঠান বাতিল করেছে। নিহত সজল মধু (১০) স্থানীয় ফিনিশ ফ্রি মিশনের হোম অব গ্লোরী ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। আহতদের মধ্যে বিজয় (১০) ও টনি (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জয় (১২), আকাশ (১১), রিগ্যান (১১) ও উজ্জ্বল (১০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অজয় (৭) নামের একজন ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিকেল ৪টায় রথযাত্রা অনুষ্ঠানের কথা ছিল। ৩টার দিকে মন্দিরের সাধুরা যজ্ঞানুষ্ঠানের আয়োজনে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুরা রথের উপর উঠে খেলা করছিল। এক পর্যায়ে তারা রথটি সড়কের পাশ দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার সময় ওখানে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুাতের তারে রথের মাথায় স্থাপিত লোহার তৈরি ত্রিশুলের সংযোগ ঘটে। এতে রথে থাকা আট শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পথে সজল মধু মারা যায়। পুলিশ কর্মকর্তা নূরে আলম আরও বলেন, এ ঘটনায় রথযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.