ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনুষ্ঠানিকতায় বুধবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষে বাগেরহাটে লাউপালা শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মাসব্যাপী এবং চাঁদপুরে সাচার জগন্নাথ ধামে সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সাংসদ মীর শওকাত আলী বাদশা।
রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিত রায় জানান, বুধবার ছিল রথযাত্রার প্রথম টান। সাড়ে তিনশ বছরের পুরানো শ্রী শ্রী জগন্নাথদেবের গোপাল জিউর মন্দিরে হাজার হাজার পূণ্যার্থী জড়ো হয়ে রথযাত্রায় অংশ নেয়। আগামী ২ জুলাই উল্টো টান অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভগবত পাঠ, রামায়ণ গান, পালা কীর্ত্তন ও সাং
bdnews24