২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ দেশে জঙ্গিরা কখনোই বড় ধরণের কিছু করতে পারবে না : আইজিপি

বাংলাদেশের জঙ্গিরা কখনোই বড় ধরণের কিছু করতে পারবে না বলে মত দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক নুর মহম্মদ। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "পুলিশ ও র‌্যাবের তৎপরতার কারণে জঙ্গিরা ধরা পড়ছে। বাংলাদেশে জঙ্গিদের কোন শক্ত ভিত নেই। তারা কখনোই বড় ধরণের কিছু করতে পারবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জঙ্গিরা কখনোই বড় ধরণের কিছু করতে পারবে না বলে মত দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক নুর মহম্মদ। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "পুলিশ ও র‌্যাবের তৎপরতার কারণে জঙ্গিরা ধরা পড়ছে। বাংলাদেশে জঙ্গিদের কোন শক্ত ভিত নেই। তারা কখনোই বড় ধরণের কিছু করতে পারবে না।" পুলিশ প্রধান বলেন, "রাজনৈতিক কারণে কোন অপরাধী ছাড় পাবে না। অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় নেই। পুলিশ অপরাধীকে অপরাধী হিসাবেই দেখতে চায়, অন্য কোন পরিচয়ে নয়।" বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরিয়ে দেওয়ার জন্যে তিনি জনগণের প্রতি আহবান জানান। সন্ত্রাসীদের নতুন তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজি বলেন,"এটি একটি চলমান প্রক্রিয়া। থানায় সন্ত্রাসীদের তালিকা সবসময়েই রয়েছে। সময়ে সময়ে সেখানে নাম যোগ হয়।" পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের স্ত্রী ফরিদা পারভীনের হাতে জাতিসংঘের সাবেক মহাসচিবের নামে প্রবর্তিত শান্তি পুরস্কার দাগ হ্যামারশোল্ড পুরস্কার তুলে দেন আইজিপি নুর মহম্মদ। জাতিসংঘে শান্তি মিশনে সুদানের দারফুরে কর্মরত অবস্থায় মনিরুল ইসলাম মারা গেলে জাতিসংঘ তাকে এই পদক দেয়। জাতিসংঘের মহাসচিব দাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে এক বিমান দুর্ঘটনায় নিহত হন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা (প্রশাসন), বাহারুল আলম (অর্থ ও উন্নয়ন), আমিরুল ইসলাম (প্রশিক্ষণ) ও ডিআইজি বেনজির আহমেদ (প্রশাসন)সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৩৫ঘ.