শেরপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে অস্ত্র মামলায় অবৈধ অনুপ্রবেশকারী ছয় ভারতীয় নাগরিককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে শেরপুর বিশেষ আদালতের বিচারক এসএম বদরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মহেশ্বর (২৭), উরা রাও (২১), সুম্ভু (২৩), হুর কুমার (২৩), জীবন (২৪) ও থান দৌই (২২)। এরা সবাই ভারতের আসামের ধুবড়ি এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অরুণ কুমার সিংহ রায় জানান, ২০০৭ সালের ২ মার্চ রাতে ময়মনসিংহ ৪৫ রাইফেলস্ ব্যাটালিয়নের জওয়ানরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ, একটি ব্যারেল ও গোলাবারুদসহ অবৈধ অনুপ্রবেশকারী ওই ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24