ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে আছে- আটশ' বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা। এছাড়া ৪০ কেজি জিরাও উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এএসপি তৌহিদুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন-ছোট্ট মিয়া (৩৫), বৃষ্টি বেগম (২০), ববিতা (২০), আনার মিয়া (৩৮), কামাল মিয়া (২৬), লতিফা বেগম (৪৫), জমাতুন নেছা বেগম (৫৭)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল আলম চৌধুরী জানান, মঙ্গলবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কাশিনগর, আশুগঞ্জের বগইর ও কয়েকটি ট্রেন থেকে মাদকদ্রব্য ও জিরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24