২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার করেছেন সিলেটের তেল ব্যবসায়ীরা

দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে সোমবার রাতে ধর্মঘট প্রত্যাহার করেছেন সিলেট বিভাগের ব্যবসায়ীরা। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও বিপণন শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে সোমবার রাতে ধর্মঘট প্রত্যাহার করেছেন সিলেট বিভাগের ব্যবসায়ীরা। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও বিপণন শুরু করেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে ব্যবসায়ীরা তেল উত্তোলন ও বিক্রি বন্ধ করে দেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি মহসিনুর রশীদ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন আমাদের তিনদফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন থেকে সরে এসেছি।" সমঝোতা বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে তিনি জানান। জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি হল- সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম ৪০০ টাকা এবং ডিলার কমিশন ২০ শতাংশ নির্ধারণ, যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সঙ্গে এলপি গ্যাস বিক্রির চুক্তি বাতিল, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বার্জ ডিপো সচল রাখা ও বুড়িগঙ্গা ফ্লোটিং পাম্প লিমিটেডের ডিপো অপসারণ এবং মোগলা বাজারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পূর্ণাঙ্গ ডিপো চালু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬০২ ঘ.