২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ও ইয়াঙ্গুনে নতুন রাষ্ট্রদূত

প্রতিবেশী এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক তারিক আহমেদ করিম। মিয়ানমারে রাষ্ট্রদূত হচ্ছেন সেনা কর্মকর্তা অনুপ কুমার চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক তারিক আহমেদ করিম। মিয়ানমারে রাষ্ট্রদূত হচ্ছেন সেনা কর্মকর্তা অনুপ কুমার চাকমা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এক্সটার্নাল পাবলিসিটি উইং) মো. নাসির উদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি জানান। তিনি বলেন, "অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত তারিক আহমেদ করিম হচ্ছেন দিল্লির পরবর্তী হাইকমিশনার। মিয়ানমারে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল অনুম কুমার চাকমা।" তারিক আহমেদ গত মাসে এলপিআরে যাওয়া লিয়াকত আলী চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। তাকে কত দিনের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারিক আহমেদ ১৯৯৮ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। তিনি ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসের পররাষ্ট্র বিভাগে যোগদান করেছিলেন। তারিক বর্তমানে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহানের নেতৃত্বাধীন প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত। অনুপ চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর মাস্টার জেনারেল হিসাবে কর্মরত। তিনি আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবু রুশদ রোকনুদ্দৌলার স্থলাভিষিক্ত হবেন। রোকনুদ্দৌলা স