রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলমান গরমে পানির তৃষ্ণা মেটাতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় নগরীতে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন ও সরবত সরবরাহ করা হচ্ছে।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রোববার থেকে নগরীর চারটি পয়েন্টে বিশুদ্ধ পানি, স্যালাইন ও সরবত সরবরাহের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয় বলে সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সোমবার সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে পথচারীদের মধ্যে পানি ও সরবত সরবরাহ করেন। নগরীর বহরমপুর বাইপাস, লক্ষ্মীপুর, সিএন্ডবি, কোর্ট, কাঠালবাড়িয়া, কাশিয়াডাঙ্গা, হড়গ্রাম মসজিদ মোড়, কোর্ট স্টেশন, বিন্দুর মোড়, শালবাগান, নওদাপাড়া, ভদ্রা, তালাইমারী, বিনোদপুর, জিরোপয়েন্ট, আলুপট্টি ও মনিচত্বর এলাকায় প্রায় ৪ হাজার পথচারীকে বিশুদ্ধ পানি, স্যালাইন ও সরবত দেওয়া হয়।
তীব্র গরম চলা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০০৪৫ ঘ.
bdnews24