২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: রেজ্জাকুলের জামিন হয়নি

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিন না মঞ্জুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিন না মঞ্জুর হয়েছে। এ ঘটনার সঙ্গে রেজ্জাকুল সম্পৃক্ত নন এবং তার জড়িত থাকার বিষয়ে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে কোন তথ্য-প্রমাণ নেই দাবি করে তার আইনজীবী সোমবার 'মিস মামলার' মাধ্যমে জামিন আবেদন করেন। মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দীন শুনানির সময় জামিনের বিরোধিতা করে বলেন, রেজ্জাকুল হায়দারের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'উলফা' নেতা পরেশ বড়ুয়ার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এ মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক সাহাব উদ্দিনের জবানবন্দিতে তার উল্লেখ রয়েছে। পিপি আরও বলেন, জাতীয় স্বার্থে ১০ ট্রাক অস্ত্র চালানের রহস্য উদঘাটনে সিআইডি মামলাটি তদন্ত করছে। ইতিমধ্যে তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ পরিস্থিতিতে তাকে জামিনে মুক্তি দিলে তদন্তকাজ বিঘি